1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘মাথায় অস্ত্রোপচার, সবাই দোয়া করবেন’ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

‘মাথায় অস্ত্রোপচার, সবাই দোয়া করবেন’

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ জন দেখেছেন

ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ক্যারিয়ারের সুবর্ণ সময়ে যখন নিয়মিত ব্যস্ত থাকার কথা শ্যুটিং সেটে, ঠিক তখনই এল এক মন খারাপ করা খবর। ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী। বিশ্বজুড়ে যখন ভালোবাসা দিবসের আমেজ, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসুস্থতার কথা জানান তানিয়া। হাসপাতালের বিছানায় বসে থাকা একটি ছবি পোস্ট করেন তিনি। যেখানে দেখা যায়, হাতে এক তোড়া ফুল নিয়ে মলিন হাসিতে ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেত্রী।

ছবির ক্যাপশনে আবেগঘন কণ্ঠে তানিয়া বৃষ্টি লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।’ প্রিয় অভিনেত্রীর এমন আকস্মিক অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগের ছায়া নেমে এসেছে। সহকর্মী থেকে শুরু করে সাধারণ ভক্তরা তার পোস্টে সুস্থতা কামনা করে মন্তব্য করছেন।

একজন ভক্ত লিখেছেন, ‘শুনে খুবই খারাপ লাগল, আল্লাহ সহায় হোন। আল্লাহ তোমাকে দ্রুত সুস্থ করুক, আমিন।’ অন্য এক অনুরাগী লিখেছেন, ‘আপু দোয়া রইল, তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসো।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )