1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে মাধ‍্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে মাধ‍্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে মানববন্ধন

ভূরুঙ্গামারী( কুড়িগ্রাম)প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৬ জন দেখেছেন
ভূরুঙ্গামারীতে মাধ‍্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে মানববন্ধন
ভূরুঙ্গামারীতে মাধ‍্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে মানববন্ধনus_0

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম‍্য দূরীকরণে মাধ‍্যমিক স্তরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণ না হওয়া পযর্ন্ত শিক্ষা প্রশাসনে সরকারী মাধ‍্যমিক বিদ‍্যালয়ের শিক্ষকদের পদায়ন না করা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে উপজেলার বিভিন্ন মাধ‍্যমিক বিদ‍্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা মানব বন্ধন করেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ইসলামী ব‍্যাংকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ‍্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, বাবুর হাট উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, চরবারুইটারী আলীম মাদরাসার অধ‍্য‍্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন ও শহীদ লে:সমাদ উচ্চ বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারের মাধ‍্যমে শিক্ষা সচিব বরাবরে স্মারক লিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )