1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আফসানা মিমি-জাহিদ হাসানের রাজকীয় প্রত্যাবর্তন | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

আফসানা মিমি-জাহিদ হাসানের রাজকীয় প্রত্যাবর্তন

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ জন দেখেছেন

ঈদ মানেই নাড়ির টানে ঘরে ফেরা, আর সেই আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয় নতুন পোশাকের সতেজতা। যান্ত্রিক জীবনের সব ব্যস্ততা একপাশে সরিয়ে রেখে পারিবারিক বন্ধনকে উদযাপন করতে প্রতিবারের মতো এবারও ভিন্নধর্মী আয়োজন নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং। তাদের ‘ঈদ/২৬’ কালেকশনে এবার উঠে এসেছে কয়েক প্রজন্মের এক অপূর্ব মেলবন্ধন।

এবারের ঈদ আয়োজনের সবচেয়ে বড় চমক হিসেবে এক ফ্রেমে ধরা দিয়েছেন শোবিজের বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় সব মুখ। গুণী অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা তারিক আনাম খান ও আফসানা মিমি থেকে শুরু করে হালের জনপ্রিয় তারকা জাহিদ হাসান এবং এই প্রজন্মের প্রিয় মুখ তানজিন তিশাকে দেখা গেছে একই ক্যানভাসে।

ভিন্ন ভিন্ন সময়ের এই তারকাদের উপস্থিতি আড়ং-এর পোশাকে যেন অতীত আর বর্তমানকে এক সুতোয় গেঁথে দিয়েছে। প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, গাঢ় ও নীলাভ রঙের আভিজাত্য ঘেরা ঐতিহ্যবাহী পোশাকে শিল্পীরা মেতে আছেন উষ্ণ এক পারিবারিক আবহে। নকশাদার পাঞ্জাবি থেকে শুরু করে শাড়ি ও সালোয়ার-কামিজ প্রতিটি পোশাকেই ফুটে উঠেছে সূক্ষ্ম কারুকাজ ও নান্দনিকতার ছাপ।

আড়ং যেভাবে বাংলাদেশিদের উৎসব, আবেগ ও পারিবারিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে, ‘ঈদ/২৬’ সেই ধারাবাহিকতারই এক উজ্জ্বল প্রতিফলন। প্রতিটি পোশাক এখানে কেবল একটি পরিধেয় নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে একেকটি অমলিন স্মৃতি ও গভীর সম্পর্কের গল্প। ফেলে আসা শৈশব আর আগামীর তারুণ্যকে একই ফ্রেমে তুলে ধরার এই প্রয়াস ইতোমধ্যেই ফ্যাশন সচেতনদের নজর কেড়েছে। ঈদ আনন্দ আর নতুন পোশাকের আবহে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন আঙ্গিকে পাওয়ার এই গল্পই যেন এ বছরের আড়ং ঈদ সংগ্রহের মূল সুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )