


নীলফামারী ডাকবাংলো চত্বরে চার তলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো নির্মাণ কাজ শুরু হয়েছে। রবিবার বিকেলে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশি^রা আমাতুল্লাহ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, ২ কোটি ৫০লাখ টাকা ব্যয়ে ডাকবাংলোটি নির্মিত হচ্ছে। চলতি বছরের জুন মাসের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে।