1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খানসামায় পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু | দৈনিক সকালের বাণী
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

খানসামায় পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৮ জন দেখেছেন

দিনাজপুরের খানসামায় পুকুরের পানিতে ডুবে অর্চনা রায় (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অর্চনা রায় ওই গ্রামের পরিমল রায়ের মেয়ে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি পুকুরের ধারে আরও দুই শিশুর সঙ্গে খেলছিল অর্চনা। একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায় সে। পরে এক শিশুর মা তার মেয়েকে খুঁজতে গিয়ে অর্চনাকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রানীরবন্দর বাজারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, দুপুরে তিন শিশু একসঙ্গে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )