1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে গৃহবধুর আত্মহত্যা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

রাজারহাটে গৃহবধুর আত্মহত্যা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ জন দেখেছেন
কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২৪ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে।
আত্মহত্যাকারী নাসরিন বেগম(২৫) ওই গ্রামের বয়লার মুরগী বিক্রেতা নুর আলমের স্ত্রী। আত্মহত্যার বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানান, মঙ্গলবার (২৪ফেব্রুয়ারী) সকাল ১০টার নাসরিনকে প্রতিবেশীরা ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেলে তার শয়ন ঘরে খুঁজতে গেলে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। গতরাত সোমবার স্বামী-স্ত্রী সেহরি খাওয়ার পর নাসরিন শয়ন ঘরের তীরের(ধরনা) সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করে এলাকাবাসীরা। মঙ্গলবার সকালে নাসরিন ও তার স্বামীকে প্রতিবেশীরা দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করেছিল। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁস থেকে নাসরিনের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে নাসরিন আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  এ ঘটনার পর থেকে তার তার স্বামী নুর আলম পলাতক রয়েছেন। লাশের ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )