1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে প্রশাসনের সাথে নবাগত এমপির মত বিনিময় সভা  | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

রাজারহাটে প্রশাসনের সাথে নবাগত এমপির মত বিনিময় সভা 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ জন দেখেছেন
‘অবহেলিত কুড়িগ্রামকে একটি আধুনিক ও কর্মসংস্থানমুখী জনপদে রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য। সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে’- কুড়িগ্রাম-২ আসনের নবাগত সংসদ সদস্য ড. আতিক মোজাহিদ এসব কথা বলেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ) দুপুর আড়াইটায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকা- ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, উপজেলা কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রেজাউল হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম হাবিবুল রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ১১ দলীয় জোটের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীগণ। পরে তিনি চাঁন্দামারী এলাকায় একটি ইফতার পার্টিতে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )