


রংপুরের কাউনিয়ায় বাড়ীর পাশে মসজিদে ইফতারি দিয়ে বাড়ি ফেরা হলো না শিশু আলোমনির (৫) দ্রুতগামী ব্যাটারী চালিত অটোর ধাক্কায় প্রাণ হারায় সে। ঘটনা টি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ (বকুলতলা) গ্রামে।
জানা গেছে, নাজিরদহ (বকুলতলা) গ্রামের আলমগীর হোসেনের শিশু কন্যা আলো মনি (৫) ইফতারের নাস্তা দিতে বাড়ির পাশে ফকিরটারী জামে মসজিদে যায়। ইফতার দিয়ে ফেরার পথে বকুলতলা বাজার থেকে একতা বাজার সড়কে ওই মসজিদের পাশে দ্রুত গামী ব্যাটারী চালিত অটো আলো মনিকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়।
আশঙ্কা জনক অবস্থায় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ নজমুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।