1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভিডিও বার্তায় যা বললেন জাহের আলভী | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

ভিডিও বার্তায় যা বললেন জাহের আলভী

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২২৩ জন দেখেছেন

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হওয়ার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী। ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি কেন তিনি আড়ালে আছেন, সেই কারণও ব্যাখ্যা করেছেন। এক ভিডিও বার্তায় অভিনেতা জাহের আলভী জানান, ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডি নিয়ে তিনি কখনোই জনসম্মুখে খুব বেশি আলোচনা করতে চাননি।

তিনি বলেন,‘আমি আসলে কখনোই চাইনি যে মানুষটা পৃথিবী থেকে চলে গেছে, তাকে নিয়ে আপনাদের সাথে খুব বেশি বড় কোনো কনভারসেশন করতে। আমার স্ত্রী ইকরা, যেহেতু সে এই পৃথিবীতে নেই, তাকে নিয়ে এত ক্ল্যারিফিকেশন, এত কনভারসেশনের কোনো দরকার নেই বলে আমার কাছে মনে হয়েছে। আমি সবসময়ই আমার সংসারের ব্যাপার, আমার ঘরের ব্যাপার ঘরেই রাখতে চেয়েছি।’

ইকরার মৃত্যুতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত দাবি করে আলভী বলেন, ‘আমি আসলে কোনো কিছু গুছিয়ে বলার মতো অবস্থায় বা পরিস্থিতিতে নেই। ওর (ইকরার) মৃত্যুটা আমাকে যে ট্রমা দিয়েছে, সেটা আমাকে পাথর বানিয়ে দিয়েছে। আমি এসব নিয়ে কথা বলতে চাইনি, কিন্তু আমার মনে হয় আপনারা গল্পের একটা পাতা পড়েই পুরো গল্পটাকে জাজ করছেন। আপনারা আপনাদের মনের মতো যা খুশি বলছেন। কিন্তু এক পাশ পড়ে অন্য পাশ পড়বেন না, সেটা তো হয় না।’

বর্তমানে দেশের বাইরে থাকা এই অভিনেতা কেন দেশে ফিরছেন না, তার ব্যাখ্যায় গণপিটুনি ও প্রাণনাশের আশঙ্কার কথা জানান। তার কথায়, ‘আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রেখেছেন? আমি দেশে আসা মাত্রই আমার ওপর মব তৈরি হবে, আপনারা আমাকে টাইনা ছিঁড়া ফেলবেন। আমার ফোনে এত থ্রেটস যে আমি বলে বোঝাতে পারব না।’

তিনি আরও বলেন, ‘এয়ারপোর্টের বাইরে লোকজন রেডি করা আছে, আমি গেলেই তারা আমাকে মারবে, মেরে ফেলবে। পুলিশ ধরে নিয়ে গেলে সেটা ভিন্ন কথা, আমি তা আইনগতভাবে ফেস করব। কিন্তু এখন যদি আমি মারা যাই, তাহলে আমার বাচ্চার কী হবে? আপনারা কি চান রিজিক তার বাবাকেও হারাক?’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )