1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় সাকি এন্টারপ্রাইজকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

কাউনিয়ায় সাকি এন্টারপ্রাইজকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৩৯ জন দেখেছেন

রংপুরের কাউনিয়া উপজেলার বেইলীব্রিজ বাজারে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক সংরক্ষণের অভিযোগে সাকি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত রাখার সত্যতা পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। অভিযানকালে দেখা যায়, দোকানে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত বেশ কিছু কীটনাশকের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এসব পণ্য কৃষকদের জন্য ক্ষতিকর হওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কৃষক ও সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )