1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে পকেটমার নিতাই গ্রেফতার, টাকা উদ্ধার | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

নীলফামারীতে পকেটমার নিতাই গ্রেফতার, টাকা উদ্ধার

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭৩ জন দেখেছেন

পঞ্চগড়ের বোদায় পকেট মেরে ১৩হাজার টাকা নিয়ে যাওয়ার ঘটনায় পকেটমার আনোয়ার হোসেন ওরফে নিতাইকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নীলফামারী ক্যাম্পের  সদস্যরা। রবিবার বিকেলে (১৫মার্চ) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং লুণ্ঠিত টাকার মধ্যে ৭ হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ নীলফামারী (সিপিসি-২) সুত্র জানায়, ১১মার্চ হবিবর রহমান ও তার পরিবার ঈদের কেনাকাটা করতে যান পঞ্চগড়ের বোদা পৌরমার্কেটে। পোষাক দেখার সময় হবিবর রহমানের পকেট থাকা ১৩হাজার ৫’শ টাকা কৌশলে মেরে দেন নিতাই।
হবিবরের ঈদ আনন্দ ম্লান হওয়ার এই ঘটনা ভাইরাল হয়ে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের অভিযানিক দল তদন্ত শুরু করে এবং রবিবার বিকেলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আনোয়ার দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া এলাকার হিমায়েদ আলীর ছেলে।
র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, স্বস্তির মাধ্যমে মানুষ যেন ঈদের আনন্দ উদযাপন করতে পারে সেজন্য তৎপর রয়েছে র‌্যাব এবং বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )