1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১২১ জন দেখেছেন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুর থেকে রবিবার দুপুর পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। তবে মৃত শিশুদের নাম-পরিচয় প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, এই ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন ১৪ জন রোগী ভর্তি হয়েছে।

আর ছাড়পত্র পেয়েছে ৩৬ জন। এখন হাম আইসোলেশন সেন্টারে ১২৫ জন রোগী ভর্তি আছে। হামের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর হাসপাতালটিতে এ পর্যন্ত ৩৯১ জন রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে ৪০ জন মারা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )