1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় ট্রাক্টর-অটোর সংঘর্ষে নিহত ১ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

কাউনিয়ায় ট্রাক্টর-অটোর সংঘর্ষে নিহত ১

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫৪ জন দেখেছেন

রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মীরবাগ এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মীরবাগ ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা বেগম উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামের স্বামী- জাহেদুল ইসলামের স্ত্রী তিনি ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে রাশেদা বেগমসহ একই গ্রামের পাঁচজন একটি মামলার হাজিরা দিতে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশায় করে রওনা হন। পথে মীরবাগ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাক্টর অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদা বেগম নিহত হন এবং আরও চারজন গুরুতর আহত হন।

আহতরা হলেন- একই গ্রামের মৃত: তছর উদ্দিনের ছেলে জিল্লুর রহমান (৬০), মৃত তছর উদ্দিনের ছেলে জাহেদুল ইসলাম (৫০), মোসলেম উদ্দিনের ছেলে মো. আব্দুল রশিদ (৫৫) এবং সোনালী বেগম (৫০), স্বামী- জিল্লুর রহমান। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘাতক ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )