1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

কাউনিয়ায় নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫১ জন দেখেছেন

রংপুরের কাউনিয়া উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ মেলার আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসবকে সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )