বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মোঃ নুরুল হুদা লিটন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোঃ নাঈমুল ইসলাম।
মেলায় ২৫ টি স্টলে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর প্রজেক্ট উপস্থাপন করেন। এছাড়াও গণিত অলিম্পিয়াড ও কুইন্স প্রতিযোগিতার আয়োজন ছিল।
বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এবারে ভিন্নতা ছিল ১ম থেকে ৫ম ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। মেলায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে দেওয়া হয় অংশগ্রহণমূলক পুরস্কার।
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। আগামীতে শিক্ষার্থীদের সৃজনশীল উদ্ভাবনের আশায় আরও বৃহৎ পরিসরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন উপজেলা প্রশাসন।