1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে  অগ্নিকাণ্ডে ভস্মিভূত ১০ লক্ষাধিক টাকার মালামাল  | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

রাজারহাটে  অগ্নিকাণ্ডে ভস্মিভূত ১০ লক্ষাধিক টাকার মালামাল 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৫৪ জন দেখেছেন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের চারটি বসতঘরসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার ঘড়িয়াডাঙা ইউনিয়নের চর নাখেন্দা গ্রামে মাহবুব আকন্দের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানান,বৈদ্যুতিক সর্ট সাকির্ট হয়ে একটি বসত ঘরে আগুন লাগার পর মুহূর্তেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পর পর ৪টি বসতঘর পুড়ে ভস্মিভূত হয়। এতে ঘরে থাকা ফ্রিজ, টেলিভিশন, খাট, আলমারি, স্যুটকেস, খাদ্যশস্যসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া নগদ প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকারও আগুনে ধ্বংস হয়েছে। অগ্নিকাণ্ডে পরিবারের গবাদিপশুও রক্ষা পায়নি। দুটি গরু ও একটি ছাগল আগুনে দগ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়েছে।

এলাকাবাসীরা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হওয়ায় দ্রুত তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আগুনের লেলিহান শিখা দেখে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।

 

আকস্মিক দুর্ঘটনায় মাহবুব আকন্দের পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে খোলা আকাশের নীচে দিনাতিপাত করছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারের সহায়তা কামনা করেছে।

এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দেয়া হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )