1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বাদশা ও সম্পাদক বিশু | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

গাইবান্ধায় মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি বাদশা ও সম্পাদক বিশু

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৯ জন দেখেছেন
গাইবান্ধা জেলা মটর শ্রমিক ইউনিয়নের 
সভাপতি বাদশা ও সম্পাদক বিশু

গাইবান্ধা জেলা মটর শ্রমিক ইউনিয়নের (রেজি নং- রাজ ১০৭) ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।

১৭টি পদের বিপরীতে ৫৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিতরা হচ্ছেন- সভাপতি মো. আশরাফুল আলম বাদশা, কার্যকরী সভাপতি মো. ময়নুল হক, সহ-সভাপতি মো. আব্দুল মজিদ, সাধারণ স¤পাদক অ্যাড. গৌতম কুমার চক্রবর্তী বিশু, সহ-সাধারণ স¤পাদক মো. শহিদুল ইসলাম শহিদ ও মো. রওশন মিয়া, সাংগঠনিক স¤পাদক মো. শামীম রহমান শামীম, অর্থ স¤পাদক মো. আমজাদ হোসেন, সড়ক স¤পাদক মো. আতিকুর রহমান ও অহেদুল ইসলাম, দপ্তর স¤পাদক আশরাফুল আলম ফরিদ, প্রচার স¤পাদক মো. রাশেদুল ইসলাম, ক্রীড়া ও সমাজকল্যাণ স¤পাদক বাবুল আহমেদ, কার্যকরী সদস্য মো. মুরাদ মিয়া, মো. সজিব মিয়া, মো. আবু তাহের ও মো. মুক্তার হোসেন।
৫ হাজার ৬৫০ জন ভোটারের মধ্যে ৫ হাজার ১২৯ জন ভোটার ভোট প্রয়োগ করেন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারসহ ৯ জন সহকারি নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )