1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে পল্লী চিকিৎসক ও স্ত্রীসহ আটক ৪ | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন

দেহব্যবসার অভিযোগ: ঘোড়াঘাটে পল্লী চিকিৎসক ও স্ত্রীসহ আটক ৪

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৯ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে দেহব্যবসা পরিচালনার অভিযোগে এক পল্লী চিকিৎসক ও তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেনÍ পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন (৫০), তার স্ত্রী যমুনা বেগম (৪০), জাহাঙ্গীর আলম (৩০) ও তসলিমা খাতুন (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ ছিল। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। শুক্রবার রাতে স্থানীয়রা এক নারী ও এক পুরুষকে আপত্তিকর অবস্থায় আটক করেন। এ সময় বাড়ির মালিক আনোয়ার হোসেন ও তার স্ত্রী যমুনা বেগমকেও এসব কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে আটক করা হয়। স্থানীয়দের দাবি, আনোয়ার হোসেন তার নিজ বাড়িতে নিয়মিতভাবে বাইরের নারী-পুরুষদেও কক্ষ ভাড়া দিয়ে অসামাজিক কার্যকলাপে সহায়তা করতেন, যা এলাকায় সামাজিক পরিবেশের অবনতি ঘটাচ্ছিল।

খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে চারজনকে হেফাজতে নেয়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় জনশৃঙ্খলা ও সামাজিক শান্তি বিঘ্নিত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে আটককৃতদেও আদালতে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )