গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার বালাপাড়া ইউনিয়নের চাঁনঘাট গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে আজিজুল ইসলাম এবং শিবু কুন্ডিরাম এলাকার মৃত ফজর আলীর ছেলে আব্দুল জলিল।
পুলিশ সূত্রে জানা যায়, আজিজুল ইসলাম সিআর মামলা নং ১৬২/২৫ ও জিআর মামলা নং ৭৮/২৪-এর ওয়ারেন্টভুক্ত আসামি। অপরদিকে আব্দুল জলিল মামলা নং ১(৫)২৬-এর এজাহারভুক্ত আসামি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ স্কটের মাধ্যমে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।