1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মিঠাপুকুরে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

মিঠাপুকুরে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১১২ জন দেখেছেন
নিহত
নিহত

রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি আমবাগান থেকে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষক আবু সাঈদ (৪১) উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের উঁচা বালুয়া বালাবাড়ি গ্রামের আজগর আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার ময়েনপুর ইউনিয়নের কসবা কৃষ্ণনগরগামী রাস্তা সংলগ্ন একটি আমবাগান থেকে ওই কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলের দিকে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী শাল্টিরহাটে যায় কৃষক আবু সাঈদ। কিন্তু গভীর রাত হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কোথাও কোন সন্ধান না পেয়ে তারা চিন্তিত হয়ে পড়েন। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে ময়েনপুর ইউনিয়নের একটি আমবাগানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে ঘটনাটি পুলিশকে জানায় স্থানীয়রা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মরদেহর ছবি দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষত চিহ্ন রয়েছে। আইনি কার্যক্রম শেষে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নুর আলম জানান, পরিবারের সদস্যরা নিহতের পরিচয় সনাক্ত করেছেন। বর্তমানে তারা থানায় অবস্থান করছেন। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )