1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিচ্ছেদ ঘোষণার মাঝেই কানে ফুরফুরে মেজাজে মৌনী | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

বিচ্ছেদ ঘোষণার মাঝেই কানে ফুরফুরে মেজাজে মৌনী

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৯ জন দেখেছেন
বলিউড ও টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় দম্পতি মৌনী রায় ও সূরজ নাম্বিয়ারের চার বছরের সংসার। সম্প্রতি এক যৌথ বিবৃতির মাধ্যমে এই তারকা জুটি আনুষ্ঠানিকভাবে নিজেদের বিচ্ছেদের খবরটি প্রকাশ করেছেন। আর তাদের এই বিচ্ছেদের খবর সামনে আসতেই সিনেপাড়ায় শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে উঠছে পরকীয়ার অভিযোগ। 

কেউ আঙুল তুলছেন সূরজের দিকে, আবার কেউ কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী দিশা পাটানিকে। তবে এসব সমালোচনা ও গুঞ্জন নিয়ে চুপ থাকেননি সূরজ নাম্বিয়ার। সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ খোলেন তিনি। সামাজিক মাধ্যমে ছড়ানো এসব মুখরোচক তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো তৃতীয় ব্যক্তির কারণে নয় বরং একেবারে ব্যক্তিগত কারণেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

এদিকে বিচ্ছেদের সিলমোহর পড়ার পর সোমবার সকালেই প্রথমবার জনসমক্ষে আসেন এই অভিনেত্রী। মুম্বাই বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হলেও সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি মৌনী। তড়িঘড়ি করে টার্মিনালের ভেতরে ঢুকে যান তিনি। কঠিন এই সময়ে মৌনী কি তবে দেশ ছাড়ছেন, নাকি মন ভালো করতে কোথাও ঘুরতে যাচ্ছেন এমন নানা প্রশ্নে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম, তখনই মিলল আসল উত্তর। সব ধোঁয়াশা দূর করে মৌনী রায় হাজির হলেন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’-এ।

আসন্ন সিনেমা ‘বম্বে স্টোরিজ’-এর বিশেষ প্রদর্শনী উপলক্ষে ফ্রেঞ্চ রিভেরায় অনুষ্ঠিত ‘মার্শে ডু ফিল্ম’ বিভাগে যোগ দিয়েছেন মৌনী। ২০২৬ সালের কানের মঞ্চ মাতাতে এই ‘বং বিউটি’ বেছে নিয়েছেন ক্লাসিক মনোক্রম লুক। সাদা হাল্টার-স্টাইল কলার ডিটেলিংয়ের সঙ্গে কালো গাউনের যুগলবন্দিতে কানের লাল গালিচায় গ্ল্যামারের দ্যুতি ছড়িয়েছেন তিনি। কানের সেই চোখধাঁধানো লুকের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে মৌনী ক্যাপশনে লিখেছেন, ‘কান ও ক্যাওয়াস’।

ব্যক্তিগত জীবনের এত বড় ঝড়ের মধ্যেও মৌনীর এমন পেশাদারিত্ব দেখে মুগ্ধ গোটা ইন্ডাস্ট্রি। কানের লাল গালিচায় মৌনীর এই রূপ দেখে প্রশংসা না করে পারেননি তার প্রিয় বান্ধবী দিশা পাটানি। মৌনীর পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে দিশা লিখেছেন, ‘এগিয়ে চলো।’ অন্যদিকে, আরেক তারকা মন্দিরা বেদি মৌনীকে আরও আত্মবিশ্বাসী হওয়ার প্রেরণা জুগিয়ে লিখেছেন, ‘এই মুহূর্তে মৌনী একদম মুডে আছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )