1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৭ জন দেখেছেন
নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে রানীগঞ্জ বাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে উপজেলার রানীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে তিন আরোহী লোকাল রোড থেকে মহাসড়কে উঠছিলেন। এ সময় (ঢাকা মেট্রো-ট ২৪-২৫৫৯) নম্বরের দিনাজপুরগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি সড়কের ওপর ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।

 

নিহতরা হলেন, উপজেলার নুরপুর এলাকার আব্দুল মোশারফের পুত্র আলামিন (১৫), মোখলেসপুর এলাকার সালিমুদ্দিনের পুত্র সৈকত (১৬) এবং আফসারাবাদ কলোনি এলাকার সশমেষ উদ্দিনের পুত্র কাইয়ুম (২০)। তারা সবাই ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা।

দুর্ঘটনার পর স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত ট্রাকের হেলপার একই উপজেলার এসকে বাজার এলাকার সাজিদুল ইসলামের পুত্র সাব্বির হোসেন শাওন (২৬) কে আমরা আটক করেছি। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং পুলিশ সার্বক্ষণিক তদারকি করছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )