1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ইউএনও রাস্তায় নামতেই যানজট মুক্ত | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

ইউএনও রাস্তায় নামতেই যানজট মুক্ত

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১১ জন দেখেছেন

প্রতি নিয়তই যেখানে পথচারীদের দুর্ভোগের শেষ থাকে না, সেখানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাস্তায় নামতেই হয়ে গেল যানজট মুক্ত। রবিবার বিকালে নীলফামারীর জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপির নেতৃত্বে যানজট নিরসন অভিযান হয়।

অভিযানে নামলে জলঢাকা জিরো পয়েন্ট হতে পৌর শহরের বিভিন্ন সড়ক মুহূর্তে যানজট মুক্ত হয়ে যায়। কোথাও যত্রতত্র রিক্সা, ভ্যান, অটোরিকশা এমনকি মোটরসাইকেল পর্যন্ত এলোমেলো পার্কিং চোখে পড়েনি। এসময় পথচারী রশিদ মিয়া, আবুল হোসেন ও রনজিত কুমার জানান, শুনেছি চীনের দুঃখ হোয়াংহো, মিশরের দুঃখ নীল নদ।

আর আমাদের জলঢাকা শহরের দুঃখ জিরো পয়েন্ট মোড়। যা কয়েক দশক ধরে পথচারীরা এ দুর্ভোগ নীরবে হজম করছে। অথচ কোন কর্মকর্তা বা জনপ্রতিনিধি জিরো পয়েন্টের যানযটের বিষয়ে কোন পদক্ষেপ নেননি। আমাদের নবাগত ইউএনও বিষয়টি আমলে নিয়ে শহরটি যানযট মুক্ত করলেন। এখন আমাদের চলতে আর কোন প্রতিবন্ধকতা নাই। এমন পদক্ষেপ নেওয়ায় আমরা ইউএনও মহোদয়কে ধন্যবাদ জানাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মানুষজন ঘর মুখে হওয়ায় শহরে যানযট হচ্ছে। এতে পথচারী ও যাত্রী সাধারণের সময় অপচয় হয় এবং চলাচলে বিঘ্ন ঘটে। তাই যানজট নিরসনের জন্য এই অভিযান। যা ঈদ পরবর্তী পর্যন্ত চলমান থাকবে। যানজট নিরসন অভিযানকালে সাথে ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম,এলজিইডি সহকারী মাঠ প্রকৌশলী আরিফ শাহরিয়ার ও ট্রাফিকপুলিশ সদস্য গণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )