1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন

কাউনিয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৯ জন দেখেছেন
রংপুরের কাউনিয়া উপজেলার গোপীডাঙ্গা মৌলভীবাজার অটো মালিক সমিতির উদ্যোগে প্রতিবছরের ন্যায় আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টায় মৌলভীবাজারস্থ অটো মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষকদলের সভাপতি কৃষিবিদ ফেরদৌস হাসান জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, কাউনিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং আসন্ন বালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম মামুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম পারভেজ, মৌলভীবাজার অটো মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিযোগিতা শেষে ‘একাত্তরের বিজয়’ ও ‘গনতরি’ দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ দুই দলের প্রতিনিধিদের হাতে ট্রফি ও সম্মাননা পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নৌকা বাইচ গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী একটি ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )