1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

কাউনিয়ায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৮ জন দেখেছেন

মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলা অডিটোরিয়ামে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসইডিপি)-এর উদ্যোগে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা তাদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে, যা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহেরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.আর.এম. আল মামুন, একাডেমিক সুপারভাইজার দিলরুবা, আরাজী শাহাবাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ফাকের, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )