1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস | দৈনিক সকালের বাণী
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৪৭ জন দেখেছেন

সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকাদের মাঝেও ফুটবল বিশ্বকাপের উন্মাদনার কমতি নেই। ফুটবল নিয়ে সেই চিরচেনা ভালোবাসার কথা এবার অকপটে স্বীকার করলেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণি।

ছোটবেলা থেকেই তিনি ল্যাটিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার কট্টর সমর্থক। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে নিজের ফুটবল প্রেমের গল্প শোনান এই গায়িকা। আর্জেন্টিনার প্রতি ভালোলাগা কীভাবে তৈরি হলো, সে প্রসঙ্গে পূর্ণি বলেন, ‘আর্জেন্টিনা সাপোর্ট করি ছোটবেলা থেকে। আমার বড় ভাই দেখতাম যে পতাকা নিয়ে আসতো অনেক বড় বড়। তো বাসায় যেরকম পতাকা লাগাতো, ওই জায়গা থেকে আর্জেন্টিনার প্রতি একটা আলাদা ভালোবাসা।’ বিশ্ব ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল।

এই দুই দলের ম্যাচ মানেই মাঠের বাইরে ভক্ত-সমর্থকদের মাঝে কথার লড়াই, কখনো আবার তা হাতাহাতিতেও রূপ নেয়। মাঠ ও মাঠের বাইরের এই চিরচেনা ফুটবল বৈরিতা বা দ্বৈরথ বেশ আনন্দ দেয় এই সংগীতশিল্পীকে। পারশার কথায়, ‘আর ওই যে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে একটা মারামারি হয় আসলে, আমরা অনেক এঞ্জয় করি, খুব মজা লাগে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )