1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা | দৈনিক সকালের বাণী
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫৯ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা- ২০২৬ শুরু হয়েছে। সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ওই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। দুর্নীতি দমন কমিশন (দুদক), রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ওই বির্তক প্রতিযোগিতা দুইটি গ্রুপে অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় “ক” গ্র”পের বিতর্কের বিষয় ছিল কেবলমাত্র আইনের কঠোর প্রয়োগই পারে দুর্নীতি প্রতিরোধ করতে। এতে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দল ও আল-ফারুক একাডেমি দল অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু সৈয়দপুর আল-ফারুক একাডেমি দল বিতর্ক প্রতিযোগিতায় অনুপস্থিত থাকায় সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

অপরদিকে, “খ” গ্র”পের বিতর্ক প্রতিযোগিতায় সৈয়দপুর শহরের সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ দল এবং সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুল, দল অংশ নেন। আর এ গ্রুপে বিতর্কের বিষয় ছিল “মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবই দুর্নীতির প্রধান কারণ”। এতে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ দল চ্যাম্পিয়ন ও সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুল দল রানার্স-আপ হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন। আর বিচারক হিসেবে ছিলেন সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবু মো. শাহনুর রহমান, কামারপুকুর ডিগ্রী কলেজর সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম ও সৈয়দপুর সরকারি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোছা. কহিনুর বেগম। আর বিতর্ক প্রতিযোগিতায় সময়রক্ষকের (টাইমকিপার) দায়িত্বে ছিলেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. আমিরুল ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতায় সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহ-সভাপতি ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, সহসভাপতি ও সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শিউলি বেগম, সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আখতার”জ্জামান, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধানশিক্ষক আতাউর রহমান, সহকারী শিক্ষক সাংবাদিক রেজা মাহমুদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )