1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

সভাপতি নার্জিজ, সম্পাদক লুতু: সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৭ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত এই কমিটিকে গত ১৪ জুন দুর্নীতি দমন কমিশন (দুদক), রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাং নূরুল হুদা অনুমোদন দেন। আট সদস্য বিশিষ্ট সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে সৈয়দপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ নার্জিজ বানু এবং দৈনিক সকালের বাণী ও দৈনিক করতোয়া পত্রিকার সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু।

এ কমিটির অন্যান্য পদে যারা মনোনীত হয়েছেন তারা হলেন, সহ-সভাপতি পদে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল ও সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শিউলি বেগম এবং সদস্য পদে সঙ্গীতশিল্পী হোসনে আরা বেগম লিপি, রামকৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক মো. নুর উজ- জামান, বিশিষ্ট ব্যবসায়ী মো. তারিকুল আলম তারিক এবং সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আলহাজ্ব মো. নাছিম রেজা শাহ্। আর চলতি ২০২৬ইং সালের ১৭ জুন হতে আগামী তিন বছর অর্থাৎ ২০২৯ সালের ১৭ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১৭ (ছ) ধারা অনুসারে দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে উল্লিখিত ব্যক্তিদের সমন্বয়ে সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন করা হয়। এই কমিটি দুর্নীতির বিরুদ্ধে গণ-সচেতনা সৃষ্টির জন্য বক্তৃতা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা, মতবিনিময় সভা, আলোচনা সভা, পথসভা, মানববন্ধন, পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। এছাড়াও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহে দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )