


নীলফামারীর জলঢাকায় উপজেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে ‘সরকারী কর্মকর্তা এবং গণমাধ্যমের সঙ্গে জেন্ডার ভিত্তিক সহিংসতার পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে প্লাটফর্মের আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপী। সভায় জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মুজিবার রহমান।
স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ, প্রভাব বিস্তার, জবাবদিহিতা নিশ্চিত করা এবং মানবাধিকার লংঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজের বিশেষ করে যুব প্রান্তিক নারী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব, স্বীকৃতি ও অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে সমাজের সকল স্তরের নাগরিকদের কাছে পৌঁছানোর আহবান জানানো হয়।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন প্রমুখ বক্তব্য দেন।