1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে টিউবওয়েল স্থাপন কর্মসূচি পরিদর্শন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

সৈয়দপুরে টিউবওয়েল স্থাপন কর্মসূচি পরিদর্শন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৩ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর বাস্তবায়নাধীন নিরাপদ পানীয় জল প্রকল্পের আওতায় টিউবওয়েল স্থাপন কর্মসূচি পরিদর্শন করেছেন জেলা গভর্ণরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গতকাল বৃহস্পতিবার সকালে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন শংকর কুমার রায় মনা সফরসঙ্গীদের নিয়ে নীলফামারীর সৈয়দপুরে পরিদর্শনে আসেন।

এ সময় তিনি পরিদর্শনকারী দলের সদস্যদের নিয়ে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারে টিউবওয়েল স্থাপন কর্মসূচির পরিদর্শন করেন। এ সময় তিনি নিরাপদ পানীয় জল প্রকল্পের আওতায় সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের কিন্ডারগার্টেন শাখা ভবনে স্থাপিত টিউবওয়েলের পানি পান করে দেখেন।

পরিদর্শনকালে জেলা গভর্ণরের সফরসঙ্গী হিসেবে ক্যাবিনেট সেক্রেটারি লায়ন সঞ্জয় কান্তি সাহা, ক্যাবিনেট ট্রেজারার লায়ন মো. এনায়েত উল্লাহ শফিক, লায়ন্স ইনস্পেকশন চেয়ারপার্সন লায়ন মো. রাকিব হোসেন, নর্থ বেঙ্গল কো-অর্ডিনেটর লায়ন রবিউল ইসলাম মৃদুল এবং রিজিয়ন (ক্লাবস) কো-অর্ডিনেটর লায়ন আজাদ রহমান অনু উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা গভর্নর প্রকল্পের অগ্রগতি, স্থাপিত টিউবওয়েলের কার্যকারিতা এবং উপকারভোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় তিনি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল লায়ন্স নেতৃবৃন্দ ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর তত্ত্বাবধানে নিরাপদ পানীয় জল প্রকল্পটি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের (এলসিআইএফ) অনুদান সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জলের টেকসই প্রাপ্যতা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য উন্নয়নে কার্যকর অবদান রাখা।

এর আগে জেলা গভর্ণর লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন শংকর কুমার রায় মনা। ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব সৈয়দপুর সানফ্লাওয়ার এর সভাপতি ও কামারপুকুর ডিগ্রী কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক লায়ন মো. রেজাউল হক।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) ও দৈনিক আলাপন পত্রিকার সম্পাদক লায়ন আমিনুল হক, জোন চেয়ারপার্সন লায়ন মোছা. কহিনুর বেগম, লায়ন আজমল হক সরকার, প্রমুখ। এ সময় লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের কোষাধ্যক্ষ নীলফামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আনিসুর রহমান, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মোখলেছুর রহমান জুয়েলসহ লায়ন্স সদস্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জেলা গভর্ণর লায়ন শংকর কুমার রায় মনা তাঁর বক্তব্যে বলেন, লায়ন্স জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ মানবসেবামূলক কার্যক্রমের প্রতি দৃঢ় অঙ্গীকার এবং বিশুদ্ধ পানি, সুস্থ জীবন” গড়ে তোলার লক্ষ্যে তাদের নিরলস প্রচেষ্টার উজ্জ্বল প্রতিফলন। জেলা ৩১৫এ ২ ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের টেকসই সেবামূলক প্রকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

পরে এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক লায়ন মো. ফারুক আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )