1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছায় চিহ্নত মাদক সম্রাট শাহিন মিয়া গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

পীরগাছায় চিহ্নত মাদক সম্রাট শাহিন মিয়া গ্রেপ্তার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২১ জন দেখেছেন
রংপুরের পীরগাছায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চিহ্নত মাদক সম্রাট শাহিন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (২২ জুন) দুপুরে গ্রেপ্তার শাহিন মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত শাহিন মিয়া উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরান এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলামের নেতৃত্বে উপজেলার পরান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই ফিরোজ, এসআই রফিকুল, এসআই শাহ আলম, এসআই শামীম, এএসআই রেজাউল ও এএসআই সেলিমসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় রুহুল আমিনের বাড়ির সামনে থেকে শাহিন মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শাহিন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। এছাড়া একটি জিআর মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে পীরগাছা থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। অভিযানে একজন চিহ্নিত মাদক কারবারিকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )