1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিশ্বকাপ নিয়ে ‘কাণ্ডারি চল’ এবং ‘মহা ফুটবল ফ্যান’ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

বিশ্বকাপ নিয়ে ‘কাণ্ডারি চল’ এবং ‘মহা ফুটবল ফ্যান’

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান এনেছেন নতুন গান ‘মহা ফুটবল ফ্যান’। তিনিই এর কথা লিখেছেন, সুর করেছেন এবং এতে কণ্ঠ দিয়েছেন। ইউটিউবে কুঁড়েঘর চ্যানেলে গত শনিবার প্রকাশ হয়েছে এটি।

ফুটবল বিশ্বকাপে মেসি, রোনালদো কিংবা নেইমারকে ঘিরে সমর্থকদের মধ্যকার তর্ক, বিশাল পতাকা তৈরির প্রতিযোগিতা এবং ক্রীড়া বিশ্লেষক বনে যাওয়ার প্রবণতাকে হাস্যরসাত্মক ও ব্যাঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে এই গানে।

বিশ্বকাপ চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাওয়া ‘টক্সিক ফ্যান’ সংস্কৃতি, একে অন্যকে খোঁচা দেওয়া, তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ার চিত্র মজার ছলে তুলে ধরেছেন তাসরিফ। তবে শুধুই হাস্যরস নয়, গানটিতে বাংলাদেশে মাঠের স্বল্পতা এবং ফুটবল প্রশিক্ষণ সুবিধার অভাবকে প্রশ্নবিদ্ধ করেছেন শিল্পী।

গানের শেষাংশে দেশ ও সমাজের জটিল আলোচনার পরিবর্তে আপাতত বিশ্বকাপ আনন্দে ডুবে থাকার মনোভাব দেখিয়েছেন তিনি। ‘কাণ্ডারি চল’ ফুটবল নিয়ে নতুন গান তৈরি করলেন সংগীত প্রযোজক, সুরকার ও শিল্পী ফুয়াদ আল মুক্তাদির। এর শিরোনাম ‘কাণ্ডারি চল’।

‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’-এর ব্যানারে নির্মিত গানটিতে কণ্ঠ দিয়েছেন মিলা ইসলাম, পান্থ কানাই, বাম্মি এবং সানজানা। এ ছাড়া র‌্যাপ গেয়েছেন নাইজেরিয়ান শিল্পী ওলি বয় এবং দেশের হিপহপ শিল্পী ব্ল্যাক জ্যাং। গানটি লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোরশেদ (শিহাব), ওলি বয় এবং ব্ল্যাক জ্যাং। দোতারা বাজিয়েছেন আনন্দ শিকদার। রানআউট ফিল্মসের ব্যানারে মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মিরাজ হোসেন। শিগগিরই এটি প্রকাশ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )