1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে ৮৫৫ পিস ইয়াবাসহ আটক ১ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

পীরগঞ্জে ৮৫৫ পিস ইয়াবাসহ আটক ১

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২২ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের উল্লাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৮৫৫ পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ হুমায়ুন কবির (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল রবিবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাগাড়ী এলাকার একটি ছ-মিলের পেছনের পরিত্যক্ত আবাদি জমি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৮৫৫ পিস ইয়াবা, একটি নকিয়া মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৮৬ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা। গ্রেফতার হুমায়ুন কবির উপজেলার মদনখালী ইউনিয়নের উল্লাগাড়ী গ্রামের বাসিন্দা। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমূল হক জানান; এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )