1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

পীরগঞ্জে ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৩ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এর সঙ্গে পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ ক্লাবের সভাপতি মাযহারুল আলম মিলনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকথা মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সহ-সভাপতি বখতিয়ার রহমান, অমিতাব বর্মন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক করিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আনজারুল হক, আব্দুর রহিম, দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম মিলন, প্রচার সম্পাদক আশিকুর রহমান, প্রেসক্লাবের ক্লাবের সদস্য আব্দুল হাকিম ডালিম, আকতারুজ্জামান রানা, মোস্তফা মিয়া, রতন মিয়া, আবুল খায়ের প্রমুখ প্রমুখ।

মতবিনিময় সভায় পীরগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকগন উপস্থিত ছিলেন । সভায় বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে পীরগঞ্জের উন্নয়নের স্বার্থে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন এবং সে সকল বিষয়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। সে সঙ্গে তিনি এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান তাঁর বক্তব্যে সার্বিক উন্নয়ন, সুশাসন এবং জনসেবার মানোন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সমন্বয় বজায় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে সাংবাদিক ও প্রশাসনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনকল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )