1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাসপাতালে মিল্টন খন্দকার, শিগগিরই অপারেশন | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

হাসপাতালে মিল্টন খন্দকার, শিগগিরই অপারেশন

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২০ জন দেখেছেন

কাঁধে ও কোমরের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার। খবরটি নিজেই নিশ্চিত করেছেন তিনি। এর আগে গত রোববার নিজের ফেসবুকে অসুস্থতার কথা জানান মিল্টন খন্দকার। লেখেন, ‘কাঁধে ও কোমরের ব্যথায় অর্থাৎ মেরুদণ্ডের তীব্র অসহযোগিতায় নাকাল! সোমবার ভর্তি হব রাজধানীর আফতাব নগরে অবস্থিত বিএলসিএস হাসপাতালে। সেখানে ডা. ইয়াকুব আলীর তত্ত্বাবধানে অপারেশন (স্টেমসেল) হবে।’

গতকাল সোমবার হাসপাতালে ভর্তি হয়েছেন মিল্টন খন্দকার। তিনি বলেন, ‘অনেক দিন ধরে কাঁধ ও কোমরে ব্যাথা। হাঁটাচলায় সমস্যা হচ্ছিল। এটি মূলত মেরুদণ্ডের সমস্যার কারণে। চিকিৎসক জানিয়েছেন লেজার অপারেশনের মাধ্যমে সমাধান করতে হবে। চিকিৎসকদের ভাষায় একে স্টেমলেস বলে।’ মিল্টন খন্দকার বলেন, ‘অপারেশন আজ হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে আজ হবে। অন্যত্থায় আগামীকাল সম্পন্ন হবে।’ সবশেষে অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )