1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘ওস্তাদের মার শেষ রাতে’, ব্রাজিলের জয়ে হিমি | দৈনিক সকালের বাণী
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

‘ওস্তাদের মার শেষ রাতে’, ব্রাজিলের জয়ে হিমি

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১২ জন দেখেছেন

বিশ্বকাপ ফুটবল শুধু মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ থাকে না! সমান তালে চলে সমর্থকদের খুনসুটি, ট্রল আর মজার মজার বাক্য বিনিময়। ব্রাজিল-আর্জেন্টিনার চিরন্তন এই ফুটবল দ্বৈরথের রেশ এবার সামাজিমাধ্যমে এক ফ্রেমে তুলে ধরলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।

ব্রাজিলের রাউন্ড অব ৩২-এর জয় নিশ্চিত হওয়ার পর নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন হিমি। ছবিতে দেখা যায়, তিনি ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি পরে হাসিমুখে দাঁড়িয়ে আছেন। তার ঠিক পাশেই আর্জেন্টিনার জার্সি গায়ে অভিনেতা নিলয় আলমগীর। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকের উপস্থিতি ছবিটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। ছবির ক্যাপশনেও ছিল মজার খোঁচা। হিমি লেখেন, ‘ওস্তাদের মার শেষ রাতে।

একই সঙ্গে জাপানের সমর্থন করা আর্জেন্টিনা ভক্তদের উদ্দেশে রসিকতা করে তিনি ‘জাপানটিনা’ শব্দটিও ব্যবহার করেন। তার এই পোস্টে ব্রাজিল ও আর্জেন্টিনা- দুই দলের সমর্থকরাই মজার মন্তব্যে অংশ নেন।
বিশ্বকাপ ঘিরে দেশের শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিকমাধ্যমে বেশ সরব। প্রিয় দলের জয়ে আনন্দ প্রকাশ থেকে শুরু করে প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের উদ্দেশে মজার খোঁচা- সব মিলিয়ে তারকাদের পোস্টও হয়ে উঠছে বিশ্বকাপ উন্মাদনার অন্যতম অনুষঙ্গ।

উল্লেখ্য, ২৯ জুন (সোমবার) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের হিউস্টনের স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )