


রংপুরের পীরগঞ্জে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে চাকরি দেওয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ|
গ্রেফতারকৃতরা হলেন, মিঠাপুকুর উপজেলার তেতুলিয়া ফরিদপুর এলাকার আবু বক্করের ছেলে মিজানুর রহমান অপরজন গাইবান্ধা জেলার কুলবন্দি এলাকার তৈহিদুল ইসলামের ছেলে হোসাইন মোহাম্মদ জিম|
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে| যার মামলা নং-০৪ গতকাল রাতে থানায় মামলা রুজু হয়| তবে চাকরিপ্রার্থীদের প্রতি অনুরোধ— সরকারি চাকরির নামে কোনো ব্যক্তি বা দালালের কাছে অর্থ লেনদেন করবেন না| প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানাই|