1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি সভা | দৈনিক সকালের বাণী
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন

কাউনিয়ায় দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৩ জন দেখেছেন
রংপুরের কাউনিয়া উপজেলায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগ-পরবর্তী উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।
রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
সভায় আসন্ন মৌসুমে সম্ভাব্য বন্যা, অতিবৃষ্টি, নদীভাঙন, কালবৈশাখীসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, পর্যাপ্ত শুকনো খাবার ও ত্রাণসামগ্রী মজুত, জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করা, গবাদিপশু রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
ইউএনও পাপিয়া সুলতানা বলেন, “দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতির কোনো বিকল্প নেই। সংশ্লিষ্ট সব দপ্তরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিজ নিজ দয়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়। উপজেলা প্রশাসন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলে সভায় জানান হয়।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )