1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

টলিউডে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) রাতে পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানা পুলিশ তার হাতে হাতকড়া পরায়। এবার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মুখ খুললেন শ্রাবন্তী।

নিজের ইনস্টাগ্রামে শ্রাবন্তী লেখেন, “২০২৪ সাল থেকে এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আমার ইভেন্ট, দৈনিক সূচি দেখার দায়িত্ব নেয়। সেখান থেকেই ওই ব্যক্তির সঙ্গে আমার পরিচয়। এখন আমি জানতে পেরেছি, ওই ব্যক্তি অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। এই খবর আমাকে খুবই অস্বস্তিতে ফেলেছে।

যদিও ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে আমি কিছুই জানি না। এই ঘটনার পরে আগামী দিনে আর কোনও ভাবেই ওঁর সঙ্গে যুক্ত থাকতে চাই না। ম্যানেজমেন্ট সংস্থাকেও এই বিষয়ে আমি জানিয়েছি।” গতকাল সোমবার তাঁকে হাওড়া আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানান পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।

ঘটনার বেশ কিছুদিন পর গত ১২ জুন ওই তরুণী বাদী হয়ে চ্যাটার্জিহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ধর্ষণের মামলা দায়ের করে তদন্তে নামে। গোপনসূত্রের ভিত্তিতে গত রোববার (১২ জুলাই) রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )