1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় তিস্তার ভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

কাউনিয়ায় তিস্তার ভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২১ জন দেখেছেন
রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীর ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করেছে। নদীর অব্যাহত ভাঙনে বালাপাড়া ইউনিয়নের চর ঢুসমারা এলাকার অনেক পরিবার বসতভিটা হারিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে ভাঙনকবলিত চর ঢুসমারা এলাকা পরিদর্শন করেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।
এ সময়  উপজেলা নির্বাহী কর্মকর্তা  পাপিয়া সুলতানা বলেন, তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ত্রাণ ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ইউপি সদস্য শাহ আল মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে, স্থানীয় বাসিন্দারা জানান, তিস্তা নদীর ভাঙনে প্রতিদিনই নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে। অনেক পরিবার ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। তারা বলেন, শুধু ত্রাণ সহায়তা নয়, স্থায়ীভাবে নদীভাঙন রোধে দ্রুত তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )