1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিবাহবিচ্ছেদের পর আকাঙ্ক্ষা বললেন- আমি অ্যাসেক্সুয়াল | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

বিবাহবিচ্ছেদের পর আকাঙ্ক্ষা বললেন- আমি অ্যাসেক্সুয়াল

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

বিনোদন জগতের টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা সম্প্রতি ব্যক্তিগত জীবনের নানা গোপন কথা প্রকাশ্যে এনেছেন। অভিনেতা গৌরব খান্নার সঙ্গে প্রায় ১০ বছরের দাম্পত্যজীবন ভাঙনের মুখে। কিছু দিন আগে ‘বাইসেক্সুয়াল’ বলে দাবি করা এ অভিনেত্রী নিজেকে ‘অ্যাসেক্সুয়াল’ বলে মনে করেন। এখন আর কোনো পুরুষ বা নারীর প্রতিই তার কোনো যৌন আকর্ষণ নেই বলে জানান আকাঙ্ক্ষা চামোলা। সম্প্রতি টেলিভিশন রিয়্যালিটি শো ‘লকআপ’-এর মঞ্চে নিজের ব্যক্তিগত জীবন, বৈবাহিক সম্পর্ক এবং মানসিক টানাপোড়েন নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা।

এ অভিনেত্রী বলেন, ‘এখন আমার জীবনে কোনো পুরুষ বা নারীকে চাই না। আমি মনে করি, আমি এখন অ্যাসেক্সুয়াল। সম্পর্ক, প্রেম কিংবা যৌন আকর্ষণ— এ মুহূর্তে কোনো কিছুরই প্রয়োজন অনুভব করি না।’
বিবাহবিচ্ছেদ এবং গত কয়েক বছরের অভিজ্ঞতা তাকে সম্পূর্ণ বদলে দিয়েছে বলে জানান আকাঙ্ক্ষা চামোলা। বিবাহবিচ্ছেদের পর তিনি নিজের সঙ্গে সময় কাটাতে শিখছেন। আপাতত নতুন কোনো সম্পর্কে জড়াতে চান না। তিনি বলেন, জীবনে প্রথমবার আমি একা থাকতে চাই। নিজের জন্য বাঁচতে চাই। আপাতত দ্বিতীয়বার বিয়ের কোনো পরিকল্পনাও তার নেই।

‘সন্তোষী মা’খ্যাত এ অভিনেত্রী শোর প্রিমিয়ারেই খোলাসা করেছিলেন যে, প্রায় এক দশকের দাম্পত্যের পর স্বামী গৌরব খান্নার থেকে আলাদা হচ্ছেন তিনি। সেই সময় এ ডিভোর্সের ঘোষণা সবাইকে চমকে দিয়েছিল।
লকআপের সেলের ভেতরে বরুণ যাদবের সঙ্গে সম্পর্কের বিষয়ে কথা বলার সময় আকাঙ্ক্ষা আরও বলেন, তিনি আর কখনো বিয়ে করতে চান না। কারণ তার মনে একটা গভীর ভয় বসে গেছে।
এরপর তাকে সেক্সুয়ালিটি বা যৌনতা নিয়ে প্রশ্ন করা হলে অত্যন্ত সহজভাবে আকাঙ্ক্ষা বলেন, ‘যৌনতা সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে। এটা মূলত জীবনের বিভিন্ন পরিস্থিতির ওপর নির্ভর করে। আমার এখন বিবাহবিচ্ছেদ হচ্ছে এবং এ মুহূর্তে আমার কারোর সঙ্গে শারীরিক সম্পর্কের কোনো চাহিদা নেই— না মেয়েদের সঙ্গে, না পুরুষের সঙ্গে। আমার এখন সম্পূর্ণ আলাদা একটা ফেজ চলছে, আর এটাকে বলে অ্যাসেক্সুয়ালিটি।’

এর আগে আকাঙ্ক্ষা নিজের বৈবাহিক সম্পর্কের জটিলতা নিয়ে কথা বলতে গিয়ে জানিয়েছিলেন যে, তার মধ্যে কোনো দিনও ‘মাতৃত্বের টান’ ছিল না। অভিনেত্রী বলেন, প্রায় ৯৯ শতাংশ মানুষ বিয়ে করেন সংসার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সন্তান নেওয়ার জন্য। গৌরব সন্তান চেয়েছিলেন, তিনি নিজের জায়গায় ভুল ছিলেন না। কিন্তু তার পক্ষে স্বামীকে সন্তান দেওয়া সম্ভব ছিল না। আকাঙ্ক্ষা চামোলা বলেন, ‘বিগ বস’ শোর সময় তিনি গভীরভাবে উপলব্ধি করেন যে, গৌরবের এই সন্তানের চাহিদাটা প্রচণ্ড বেশি, যা তিনি পূরণ করতে পারছেন না। গৌরবকে এ দোটানায় ফেলে কষ্ট দিতে চাননি বলেই তিনি আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। গৌরবের সঙ্গে বিয়ের আগে থেকেই যে তিনি নারীদের প্রতি আকর্ষণ অনুভব করতেন, সে কথাও স্বীকার করেছেন আকাঙ্ক্ষা চামোলা। অভিনেত্রী বলেন, ‘আমি উভকামী।

আমি মেয়েদের পছন্দ করি, তাদের প্রতি আকৃষ্ট হই। বড় হয়ে ওঠার দিনগুলোয় পুরুষতান্ত্রিক এ সমাজে মা-বোনদের সান্নিধ্যই আমার সেফ স্পেস ও কমফোর্ট জোন ছিল। সমাজ বলে মেয়েরা নাকি একে অপরের বন্ধু হতে পারে না, হিংসে করে। কিন্তু আমার কাছে সব নারীই সুন্দর, আমার কাছে এটা অত্যন্ত পবিত্র এক ভালোবাসা।’ উল্লেখ্য, আকাঙ্ক্ষা চামোলা জনপ্রিয় টেলিভিশনের ধারাবাহিকে ‘সন্তোষী মা’, ‘ইয়ে হ্যায় আশিকি’ এবং ‘ক্রাইম পেট্রোল’-এর মতো শোতে কাজ করেছেন। ২০১৬ সালে একটি অডিশনে আলাপ হওয়ার পর প্রেম ও পরবর্তী সময়ে বিয়ে করেন। সেই বছরেই ২৪ নভেম্বর গৌরবের দেশের বাড়ি কানপুরে জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করেছিলেন গৌরব ও আকাঙ্ক্ষা। প্রায় ১০ বছরের সেই সুন্দর সম্পর্কেই এবার চিরতরে ইতি টানতে চলেছেন এ তারকা জুটি।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )