1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
“গুজব ছড়াবেন না, আগে তথ্য যাচাই করুন” ঘোড়াঘাটে ইউএনও | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

“গুজব ছড়াবেন না, আগে তথ্য যাচাই করুন” ঘোড়াঘাটে ইউএনও

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

“গুজব ছড়াবেন না, আগে তথ্য যাচাই করুন”-এই আহ্বান জানিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। গুজব, ভুয়া তথ্য ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গত সোমবার সকাল ১১ টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন বলেন, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা বজায় রাখতে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গুজব প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ভর্ণাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সদস্য সচিব সুলতান কবির, সাংবাদিক শাহআলম সরকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক ব্যবহার যেমন তথ্যপ্রাপ্তিকে সহজ করেছে, তেমনি গুজব, ভুয়া তথ্য ও অপপ্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। এসব অপতৎপরতা রোধে তথ্য যাচাই করে প্রচার, ডিজিটাল সচেতনতা বৃদ্ধি এবং আইন সম্পর্কে জনগণকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা এবং বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় সভায় ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয়াংক কুন্ডু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধী সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )