1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

কাউনিয়ায় ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৬ জন দেখেছেন
রংপুরের কাউনিয়া উপজেলায় ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী   জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম সরকার এবং উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম প্রমুখ।
 এ সময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। তারা রংপুরের শহীদ আবু সাঈদসহ জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তাদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভার শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।আলোচনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )