1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ | দৈনিক সকালের বাণী
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

গাইবান্ধায় ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩৬ জন দেখেছেন
oplus_2
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গাইবান্ধা সার্কেলের উদ্যোগে এ চেক বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, সদর ইউএনও সবুজ কুমার বসাক,

গোবিন্দগঞ্জ ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা, ফুলছড়ি ইউএনও মোস্তাফিজুর রহমান, সাঘাটা ইউএনও আশরাফুল কবীর, পলাশবাড়ী ইউএনও আমিনুল ইসলাম বুলবুল, সাদুল্লাপুর ইউএনও মাহমুদুল হাসান, সুন্দরগঞ্জ ইউএনও ঈফফাত জাহান তুলি, বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক মো. শফিকুল আলম সরকার এবং মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ কাজলসহ সংশ্লিষ্টরা।

বিআরটিএ গাইবান্ধা সার্কেল সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় নিহত ১২ (বার) জনের পরিবারকে জনপ্রতি ৫ লাখ টাকা ও গুরুত্বর আহত কিন্তুচিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরবে না এমন ৭ (সাত) জনকে ৩ লাখ করে এবং গুরুত্বর আহত কিন্তু চিকিৎসার মাধ্যমে স্বাভিবক জীবনে ফিরবে এমন ৬ (ছয়) জনকে ১ লাখ করে মোট ৮৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )