1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

মেক্সিকোর জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আদ্রিয়ানা গার্সিয়া আর নেই। সৌন্দর্যবর্ধক প্লাস্টিক সার্জারির করার সময় প্রাণ হারান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। আদ্রিয়ানার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে মেক্সিকান ফ্যাশন ব্র্যান্ড ‘ড্রপ শপ’। ব্র্যান্ডটির সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানায়, আদ্রিয়ানা গার্সিয়ার সরলতা, কাজের প্রতি নিষ্ঠা ও তাঁর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো আমাদের স্মৃতিতে চিরভাস্বর হয়ে থাকবে। তাঁর অকালপ্রয়াণে আমরা গভীরভাবে ব্যথিত। তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধু এবং ছোট শিশুটির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

২৬ বছরে কনটেন্ট ক্রিয়েটরের রহস্যজনক মৃত্যু । মৃত্যুর আগেও সামাজিক মাধ্যমে বেশ কিছু ভ্রমণের ছবি শেয়ার করেছিলেন তিনি। লস কাবোস সফরের ছবিগুলো এখন ভক্তদের জন্য একমাত্র স্মৃতি। আদ্রিয়ানার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে তাঁর প্রোফাইলে কোটি কোটি অনুরাগী শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। আদ্রিয়ানা মৃত্যুতে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে তাঁর ছোট কন্যাসন্তানটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )