1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খোলাহাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

খোলাহাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩৭ জন দেখেছেন

২০২৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের এক ঝাঁক ঝমক পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার পার্বতীপুর বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসস্থ ‘খোলাহাটি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ’এর অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মেধার স্বীকৃতিস্বরূপ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।

এতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৩২ জন ও সাধারণ গ্রেডে ১৫ জনসহ মোট ৪৭ জন এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ২৫ জন ও সাধারণ গ্রেডে ৪৬ জনসহ মোট ৭১ জন- সর্বমোট ১১৮ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। এর আগে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে: কর্নেল মো. মনির হোসেন।

তিনি শিক্ষার্থীদের কৃতী সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং তাঁদের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্কুল শাখার উপাধ্যক্ষ মো. মিজানুল হক, শিক্ষক আফিয়া আক্তার সানু এবং কৃতী শিক্ষার্থীদের পক্ষে আহনাফ আহমেদ রামিম। বক্তারা বলেন, শুধু প্রাথমিক ও জুনিয়র বৃত্তিই নয়, প্রাতিষ্ঠানিক ফলাফলেও চমৎকার সাফল্য ধরে রেখেছে বিদ্যালয়টি।

সদ্য প্রকাশিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর ৮০ শতাংশই ‘জিপিএ-৫’ (এ প্লাস) অর্জন করে এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে বিদ্যালয়টি। শেষে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরবর্তীতে কৃতী শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল, উন্নত চরিত্র গঠন ও নিরবচ্ছিন্ন সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নেতৃত্বের প্রশংসা ও অভিভাবকদের সন্তুষ্টি: অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকবৃন্দ প্রতিষ্ঠানের সার্বিক প্রশাসনিক ও একাডেমিক উন্নতিতে অধ্যক্ষ লে: কর্নেল মো. মনির হোসেনের দূরদর্শী নেতৃত্ব এবং শিক্ষার্থীবান্ধব পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। তাঁদের মতে, কঠোর প্রশাসনিক নিবিড় পর্যবেক্ষণ এবং সুনির্দিষ্ট দিকনির্দেশনার ফলেই প্রতিষ্ঠানটি আজ উত্তর জনপদের অন্যতম সেরা ও সৃজনশীল বিদ্যাপিঠ হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পেরেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )