1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় নবাগত হাজিদের নিয়ে সমাবেশ | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

কাউনিয়ায় নবাগত হাজিদের নিয়ে সমাবেশ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১০ জন দেখেছেন

নবী করিম (সাঃ) হাজীগণের মর্যাদা সম্পর্কে বলেন, হে আল্লাহ তুমি হাজীগণকে ক্ষমা করে দাও এবং হাজীগণ যাদের জন্য দোয়া করেন, তাদেরকেও ক্ষমা করে দাও। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি মাতা লাকা, ওয়াল মুলক, লা শারিকা লাক।

এই তাকবির ধ্বণিতে শানিত করে কাউনিয়া উপজেলা হাজী কল্যাণ সংস্থার আয়োজনে শনিবার নবাগত হাজিদের নিয়ে সমাবেশ ও দোয়া মাহফিল ২০২৬ বড়ুয়াহাট আরাফাতিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়। হাজি কল্যাণ সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সৈনিক মো. সাইদুর রহমান এর সভাপতিত্বে নবাগত হাজিদের নিয়ে সমাবেশ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ডা. মো. আতিয়ার রহমান, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, হাফেজ মাঃ আহসানুল হাবীব, অবসর প্রাপ্ত ডিপিইও নাজির আহমেদ, হজ্ব ও ওমরা প্রশিক্ষক হাবিবুর রহমান, নাজির উদ্দিন, আব্দুল কাইয়ুম, আমজাদ হোসেন, আব্দুস সোবহান, আমজাদ হোসেন, মজিবর রহমান, হাজি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হক প্রমুখ। সমাবেশ ও দোয়া মাহফিলে প্রায় দুইশতাধিক নতুন ও পুরাতন হাজী অংশ গ্রহণ করেন। আলোচনা শেষে দেশ জাতির কল্যাণে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )