1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় প্রতিবন্ধি ভাতিজি ধর্ষণ মামলায় আপন জ্যাঠা কারাগারে  | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

কাউনিয়ায় প্রতিবন্ধি ভাতিজি ধর্ষণ মামলায় আপন জ্যাঠা কারাগারে 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৩ জন দেখেছেন
রংপুরের কাউনিয়ায় বাড়ীতে একা পেয়ে প্রতিবন্ধি ভাতিজিকে (১৪) জোর পুর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে আপন জ্যাঠার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রাজু মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) অভিযুক্ত রাজু মিয়াকে ধর্ষণ আইনের ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে বিকেলে রংপুর কারাগারে পাঠিয়েছে পুলিশ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) শিয়াব উদ্দিন ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণ অভিযুক্ত রাজু মিয়ার বাড়ী উপজেলার হারাগাছ ইউনিয়নের ঠাকুরদাস পাটোয়ারীটারী।
ওসি বলেন, ১৪ বছর বয়সের ভুক্তভোগী মেয়েটি স্পষ্টভাবে কথা বলতে পারে না, বাক ও বুদ্ধি প্রতিবন্ধি। বৃহস্পতিবার বিকেলে মেয়েটির মুখ চেপে ধরে বাড়ীতে ঘরের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে তার আপন জ্যাঠা রাজু মিয়া। সে সময় বাড়ীতে কেউ ছিলো না।
মেয়েটির পিতা বাহিরে কাজে গিয়েছিলো এবং মা মাঠে পাতা কুড়াচ্ছিল। ঘটনার পর মেয়েটির মা বাড়িতে ফিরে আসলে  পর তাকে সবকিছু বলে দেয়। ঘটনা জানাজানি হলে মেয়েটির স্বজন ও প্রতিবেশীরা রাজু মিয়াকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সেখান থেকে রাজু মিয়াকে আটক করে থানা নিয়ে আসে পুলিশ।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) শিয়াব উদ্দিন বলেন, এ ব্যাপারে মেয়েটির পিতা বাদী হয়ে তার আপন বড়ভাই রাজু মিয়াকে আসামী করে ধর্ষণ আইনের ধারার মামলা দায়ের করেছেন।  শুক্রবার সকালে শারীরিক পরীক্ষার জন্য ভুক্তভোগী মেয়েটিকে ভিকটিম সার্পোট সেন্টারে এবং দুপুরে আসামী  রাজু মিয়াকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধায় রংপুর জেলা আদালত পুলিশের পরিদর্শক (ওসি) আমিনুল ইসলাম জানান, কাউনিয়া থানায় ভাতিজি ধর্ষণ মামলায় গ্রেফতার অভিযুক্ত আপন জ্যাঠা রাজু মিয়াকে আদালতের মাধ্যমে বিকেলে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )