


সরকারের বরাদ্দকৃত খেলার মাঠের দাবিতে রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নের ৬,৭,৮ ও ৯নং ওয়ার্ডের মধ্য স্থান পাগলাপীরে স্থাপনের জন্য এক মানববন্ধন করেছে স্থানীয় ছাত্র সমাজ। বৃহস্পতিবার গোল চত্তরের পুলিশ বক্সের সামনে দুপুরে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন। এতে বক্তব্য দেন বিএনপির ইউনিয়ন সভাপতি সৈয়দ আব্দুর রাসেল সহ আয়োজক ছাত্র সমাজ নেতৃবৃন্দরা।
সৌজন্য্যমূলক সাক্ষাতে হরিদেবপুর ইউনিয়ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা শাফিউল ইসলাম শাওন বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের সেই সিদ্ধান্তের আলোকে আমাদের ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডে খেলাধুলার মাঠ আছে, কিন্তু ৬,৭,৮ও ৯ এই ৪টি ওয়ার্ডে কোন খেলার মাঠ নেই। ফলে এই ৪টি ওয়ার্ডের স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী ও সমবয়সী তরুণ যুবকরা খেলাধুলা থেকে বঞ্চিত।
তাই পাগলাপীরে খেলার মাঠ এবং একটি অনার্স কোর্সসহ ডিগ্রি কলেজ এবং উপজেলার স্থাপনের দাবিতে মানববন্ধন করে।