1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পীরগাছায় রেলওয়ের ওয়েম্যান নিহত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পীরগাছায় রেলওয়ের ওয়েম্যান নিহত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৭ জন দেখেছেন

রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিটুল মিয়া (৩৯) নামে রেলওয়ের এক ওয়েম্যান নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস পীরগাছা রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে সান্তাহারের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিটুল মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা গ্রামের আহম আলীর ছেলে। তিনি রেলওয়ের বামনডাঙ্গা স্টেশনে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, স্টেশনে যাত্রাবিরতির পর দোলনচাঁপা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার সময় বিটুল মিয়া চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় তিনি ট্রেনের নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বোনারপাড়া জিআরপি রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হাসান বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )